বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার :
বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৮০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব গোমদণ্ডী শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ার ফাতেমা বেগমের ঘরে আগুন লেগে এ ঘটনা ঘটেছে।

বোয়ালখালীর ফায়ার স্টেশনের ফাইটার আবদুল্লাহ আল মামুন বলেন, ৫টার দিকে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। এতে দুইটি কাচা কক্ষ পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

নিহত বৃদ্ধা ফাতেমা বেগম স্থানীয় মৃত আবুল কাশেমের স্ত্রী। স্থানীয় পৌর কাউন্সিলর মো. ঈসমাইল হোসেন আবু বলেন, বৃদ্ধা ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। তার এক মেয়ে রয়েছে। তবে মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ঘরে তিনি একাই থাকতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১