বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১২বসত ঘর
- আপডেট সময় : ০৪:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ১১৯ বার পড়া হয়েছে
শাহাদাত হোসাইন জুনাঈদী, বোয়ালখালী:
বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১২বসত ঘর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ৮নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পের গঙ্গা ব্যারাকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রান্না ঘরের চুলা থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিডিসি রঞ্জন বড়ুয়া। তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।
আশ্রয়ণ প্রকল্প থেকে সরকারি পাওয়া বসতঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মো. রফিক, হোসেন আলী, মোশারফ হোসেন, নুরুন্নাহার, মো. ইউছুপ, মো. বাদশা মিয়া, আবদুল সামাদ, বাহারুল আলম, জসিম উদ্দিন, বাচা মিয়া, আব্দুল হক, মোহাম্মদ পিয়ারুর পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা
ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, আগুনে ক্ষতিগ্রস্তদের পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।










