বোয়ালখালীতে আনসার সদস্য খুন, আটক-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ ১৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীতে সম্পতি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ বাদশা (৪৫) নামের এক আনসার সদস্য খুন হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার পোপাদিয়া আকুবদন্ডী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মো.বাদশা আকুবদন্ডী গ্রামের হোসেন ফকির বাড়ীর মৃত আবদুস সালামের ছেলে। তিনি ২ মেয়ে ও ১ ছেলে জনক।

প্রত্যক্ষদর্শী জানায়- আনসার সদস্য মোঃ বাদশাদের সাথে আপন ভাইপোদের সম্পতি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সকালে উভয়ের মধ্যে তুমুল ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে ভাতিজা বখতেয়ার (৩০), মিজান (২৫) ও ভাইঝি জান্নাতুল ফেরদৌস মোঃ বাদশার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মারধরে নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে। কর্তব্যরত চিকিৎসক নাহিদা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে এই বাড়িতে জায়গা জমি নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছে। এরই জের ধরে সকালে বাদশার বড় ভাইয়ের ছেলে বখতেয়ার, মিজান, বখতেয়ারের মা, বউ মিলে বাদশা ইট মেরে দিলে দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করে জান্নাতুল ফেরদৌস (৪২) ও জান্নাতুল নাঈম রিমা (২২) নামক দু’নারীকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। বাকি চারজন পালিয়ে যায়।

এ নিয়ে জানতে চাইলে থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে বাদশার মরদেহ উদ্ধার করেছে। এবং জিজ্ঞাসাবাদের জন্য দু’নারীকে থানায় আনা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে আনসার সদস্য খুন, আটক-২

আপডেট সময় : ০৭:২২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯