বোয়ালখালীতে কোরবানির হাটে মহিষের আক্রমণে এক শিশুর মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বোয়ালখালী এলাকায় মহিষের আক্রমণে কাইমুল ইসলাম ইহান (১২) নামের শিশু মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও দুইজন।

শুক্রবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৪টায় শ্রীপুর বুড়া মসজিদ সংলগ্ন নুরুল উল্যাহ মুন্সির হাটে এ ঘটনা ঘটে।

মহিষের আঘাতে নিহত হলেন খরণদ্বীপ তাজঘর এলাকার আজিজুল হক চেয়ারম্যান ভাগিনা মোহাম্মদ মোরশেদ ছেলে কাইমুল ইসলাম ইহান। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত আহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, মহিষটি পাগল হয়ে তিন জনকে আহত করে। এসময় ইহানের অবস্থা গুরুতর হওয়া তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত অবস্থায় কাইমুল ইসলাম ইহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। তবে নেয়ার পথে সে মারা যায়

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আলী আহমদ বলেন, পাগলা মহিষের আক্রমণে তিনজন আহত হওয়ার ঘটনা শুনে তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করে আজিজুল হক চেয়ারম্যান ভাগিনা ছেলে ইহাম পরিচয় পাওয়া গেলেও বাকি দু’জনে পরিচয় জানা যায়নি। এবং মহিষ ও বিক্রেতাকে খুঁজে পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা হয়েছে বলে জানা গেছে তবে এখনো হাসপাতাল থেকে কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি।
এছাড়াও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানা তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে কোরবানির হাটে মহিষের আক্রমণে এক শিশুর মৃত্যু!

আপডেট সময় : ০৬:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১