বোয়ালখালীতে চেক ও ঢেউটিন প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০ ৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ জুয়েল,
বোয়ালখালী উপজেলায় নন-এমপিও শিক্ষক-কর্মচারী, বন্যহাতির আক্রমণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক, নগত অর্থ সহ ঢেউটিন প্রদান করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম ও বোয়ালখালী উপজেলা প্রশাসন।

শনিবার (২২আগস্ট) সকালে বোয়ালখালী উপজেলা সম্মেলন কক্ষ (অপরাজিতা)-এ উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ।

‘বন্য প্রাণীর আক্রমণে জানমালের ক্ষতিপূরণ নীতিমালা-২০১০’ অনুযায়ী বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মধ্যে সরকারি অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি।

বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত নিহত চারজনের প্রত্যেক পরিবারকে ১ লক্ষ, আহত একজনকে ৫০ হাজার এবং ফসলের ক্ষতির জন্য একজনকে ১৫ হাজার, দুইজনকে ২০ হাজার, পাঁচজনকে ২৫ হাজার করে মোট ৬,৩০,০০০/- টাকার চেক বিতরণ করা হয়।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নন-এমপিওভুক্ত কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়।

এতে বোয়ালখালী উপজেলায় ১৩টি মাদ্রাসার নন-এমপিওভুক্ত ৯৩ জন শিক্ষককে ৫ হাজার টাকা করে এবং ৭ জন কর্মচারীকে ২ হাজার ৫শ টাকা করে মোট ৪,৮২,৫০০/- টাকা প্রদান করা হয়।

পরে বোয়ালখালী শাকপুরা, সারোয়াতলী ও শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নে বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মধ্যে এক বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী খাত হতে ৩ হাজার টাকা নগত অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী, অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মোঃ ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার অজন্তা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন প্রমুখ।

এতে প্রধান অতিথির বক্তব্য সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ বলেন, অনেক সময় হাতি তাদের খাবার না পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে বাড়ী ঘরে হামলা চালায়, বন্যপ্রাণীর চলাচল রাস্তা যেন কোনভাবে বন্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সর্তক থাকতে হবে।

তিনি আরো বলেন, অগ্নিকান্ডের ক্ষতি পুষিয়ে দেয়ার মত সক্ষমতা কারো নেই। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে চেক ও ঢেউটিন প্রদান

আপডেট সময় : ০৮:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০