বোয়ালখালীতে চোলাই মদ সহ একজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালী গোমদন্ডী ফুলতল এলাকা থেকে ১২০ লিটার চোলাই মদ সহ মোহাম্মদ ইউনুছ (২৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) রাতে কালুরঘাট ফুলতল সড়কের আদর কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ ইউনুছ বোয়ালখালী পৌরসভা পশ্চিম কধুরখীল ০২ ওয়ার্ডের নাগের চাদের বাড়ীর মোহাম্মদ ইদ্রিছের ছেলে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল করিম চ্যানেল বোয়ালখালীকে জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোমদন্ডী ফুলতল এলাকায় এসআই শাকিল মাহমুদ নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে মাদক দ্রব্য আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(গ)/৪১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে চোলাই মদ সহ একজন আটক

আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১