বোয়ালখালীতে জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ জুয়েল,
বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনিতে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অভিযোগে আবদুল করিম ছেলে আব্দুস শুক্কুরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২০ কেজি চিংড়ি জব্দ করে জনসম্মুখে তা ধ্বংস করা হয়।

রোববার (২৬ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার শাকপুরা বাজারে হাটবাজারে নিয়মিত মনিটরিং এর সময় চিংড়িতে ক্ষতিকর জেলি মিশিয়ে বিক্রি করতে দেখা যায়, মোবাইল কোর্ট মাছ বিক্রেতা আব্দুস শুক্কুর কাছ থেকে প্রায় ২০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করেন, পরে উপজেলায় সকলের উপস্থিতিতে বিষাক্ত চিংড়ি ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন উপজলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন এসআই শরিফ উদ্দিন এর নেতৃত্বে পুলিশ টিম।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন,শাকপুরা বাজারে অভিযানকালে ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি বিক্রয় করতে দেখা যায়। এ অপরাধে এক মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রায় ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ

আপডেট সময় : ০৯:২১:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০