Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বোয়ালখালীতে টেম্পু-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, সিএনজির চালকসহ আহত ৫

বোয়ালখালীতে টেম্পু-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, সিএনজির চালকসহ আহত ৫

বোয়ালখালীতে টেম্পু-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, সিএনজির চালকসহ আহত ৫

নিজস্ব প্রতিনিধি:
বোয়ালখালীতে আরকান সড়কে টেম্পু ও সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহতসহ মোট ৫জন আহত হয়েছেন। হতাহতরা সবাই সিএনজির যাত্রী।রবিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় আরকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার চরখিজিপুর এলাকার জানে আলমের ছেলে মোঃ আলী আজম(২৯), মৃত দুদু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন (৩০), পশ্চিম শাকপুরা এলাকার অরুন দাশের ছেলে রুবেল দাশ(২৬) এছাড়াও গুরুত্বর আহত হয়েছেন বেঙ্গুরা এলাকার প্রিয়াংকা।গুরুতর আহত প্রিয়াংকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরন করেন।

থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সাইফুর রহমান জানান, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি শাকপুরা হতে কালুরঘাটে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ছুটে আসা সিএনজির টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ৫জন আহত হয়।আহতরা সবাই কালুরঘাট রেজেন্ট টেক্সটাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here