বোয়ালখালীতে টেম্পো উল্টে যুবকের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পো উল্টে মো. সাগর (২১) নামের যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই টেম্পোর যাত্রী ছিলেন।

২ আগস্ট, মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার আরাকান সড়কের আপেল আহমদ টেক এলাকায় এ টেম্পো উল্টে গেলে সাগর গুরুতর আহত হন।

জানা গেছে, সাগর উপজেলার বহদ্দারপাড়ার ইউছুপ তালকুদার বাড়ির বাদশাহ মিয়ার ছেলে। তিনি ফুলের দোকানের কর্মচারী ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় ফুল আনার জন্য নগরীতে যাচ্ছিলেন সাগর।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বোয়ালখালী উপজেলার আপেল আহমদের টেক এলাকায় সড়কের টেম্পো উল্টে আহত যাত্রী সাগরকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে টেম্পো উল্টে যুবকের মৃত্যু!

আপডেট সময় : ০৮:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২