বোয়ালখালীতে নারী ও শিশু নির্যাতন মামলায় ২জন সহ ৩জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:
বোয়ালখালীতে বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় পরোয়ানাভুক্ত আসামী দুইজনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর ) রাতে উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মধ্যম চরনদ্বীপ এলাকার হাজী পাড়ার বাদশা মিয়ার ছেলে মেহেদী হাসান নয়ন (৩১) ও আবদুস সালামের ছেলে জাহিদুল ইসলাম রনি (২৯)কে নারী ও শিশু নির্যাতন মামলায় নিজ বাড়ি থেকে এসআই শরীফ উদ্দীনের নেতৃত্বে রাত দেড়টায় আটক করেন বোয়ালখালী থানা পুলিশের একটা টিম।

একই দিনে অপর এক অভিযানে শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের ভান্ডালজুরী ঘাট এলাকার পুরাতন পাড়া প্রকাশ দাশ পাড়ার হরিকুঞ্জ দাশের ছেলে কালু দাশ (৩০) কে ভান্ডালজুরী রাস্তার ৮নং ব্রীজ এলাকা হতে আটক করে এসময় তার হেফাজতে থাকা ২০লিটার চোরাই মদ উদ্বার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, এসআই মোঃ নেছার আহমদ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কালু দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং মেহেদী হাসান নয়ন ও জাহিদুল ইসলাম রনি দুইজনই জিআর পরোয়ানাভুক্ত আসামী ছিল। এদের তিনজনকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে নারী ও শিশু নির্যাতন মামলায় ২জন সহ ৩জন আটক

আপডেট সময় : ০৭:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০