বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মো. আবরার হোসেন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী ফজল রহমান কেরানীর বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আবরার একই গ্রামের প্রবাসী মো. সুমনের ছেলে।

দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে পুকুরের ধারে চলে যায় আবরার। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পাশে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে বলে জানান আবরারের চাচা মো.মাজেদুল হক।

এবিষয়ে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, দুপুর ১টা ২০ মিনিটের সময় আবরার নামের এক শিশুকে চমেক হাসপাতালে রেফার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু!

আপডেট সময় : ১২:৪০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২