বোয়ালখালীতে বাস উল্টে পড়ে ১ জন নিহত, আহত ৭জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০ ৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:
বোয়ালখালীতে মিনিবাস উল্টে পড়ে ১জন নিহত এবং এছাড়াও আহত হয়েছেন আরো ৭জন যাত্রী।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।

নিহত যাত্রী আবদুল রাজ্জাক (৪২) বরগুনা জেলার মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নং ওয়ার্ড শামসুল আলমের বাড়ি এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকতেন বলে নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো.আবদুল করিম।

এছাড়াও আহত হলেন নাজনীন আকতার (২১), রুপন বড়ুয়া (৩৮), রুনা আকতার (২০), মো. শফিক (২৭), মো. কাইছার (২৩), নাহিদ ফারজানা (২৫) ও পলি আকতার (২০)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, মো. শফিক এবং নাজনীন আকতারের আশংকাজনক অবস্থা রয়েছে।

থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম আরও বলেন, মিনি বাসটি(চট্টমেট্রো ছ ১১-২২১১) গার্মেন্টস শ্রমিক নিয়ে নগরীর উদ্দেশ্য যাওয়ার পথে আরকান সড়কের পূর্ব কালুরঘাট এলাকায় উল্টে এ ঘটনা ঘটেছে। এতে একজন আবদুল রাজ্জাক নামে একব্যক্তি ঘটনা স্থলে মারা যায় এবং তাৎক্ষণিকভাবে কয়েকজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে বাস উল্টে পড়ে ১ জন নিহত, আহত ৭জন

আপডেট সময় : ০৫:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০