Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বোয়ালখালীতে মানছে না স্বাস্থ্যবিধি, ওসি আর এসিল্যান্ডের তাণ্ডব, জরিমানা ২০ হাজার

বোয়ালখালীতে মানছে না স্বাস্থ্যবিধি, ওসি আর এসিল্যান্ডের তাণ্ডব, জরিমানা ২০ হাজার

বোয়ালখালীতে মানছে না স্বাস্থ্যবিধি, ওসি আর এসিল্যান্ডের তাণ্ডব, জরিমানা ২০ হাজার

শাহাদাত হোসাইন জুনাঈদী:
বোয়ালখালী উপজেলার সদরের খাজা সুপার মার্কেট, জব্বার মার্কেট, আল মদিনা সুপার মার্কেটসহ বড় বড় মার্কেট গুলো গত ৯ই মে বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ী সমিতি। জমজমাট এই মার্কেট গুলো বন্ধ হওয়ায় জমে উঠেছে শাকপুরা চৌমুহনী বাজার ও ফুলতল বাজারের মার্কেট সমূহ। তাই এই কেনাবেচার ভিড়ে মানছে না কোনো রকম স্বাস্থ্যবিধি। ন্যূনতম স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের নির্দেশে এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল করিম মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

• ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত সবাই মানছে না স্বাস্থ্যবিধি।
• ক্রেতা-বিক্রেতা কারো কাছে না মাস্ক ও হ্যান্ডগ্লোভস।
• স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা চুকেছেন ব্যবসায়ীরা।
• মোবাইল কোর্টের অভিযান দেখে পালালেন ব্যবসায়ীরা।

বুধবার (১৩ই মে) সকালে উপজেলা শাকপুরা ও ফুলতল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এবিষয়ে এসিল্যান্ড মোঃ মোজাম্মেল হক চৌধুরী দৈনিক প্রথম ভোরকে জানান, শাকপুরা বাজার ও ফুলতল বাজারে গিয়ে দেখা যায় বেশিরভাগ দোকানে গাদাগাদি করে ক্রেতারা বসে আছেন, বিক্রেতাদের নাই মাস্ক ও হ্যান্ডগ্লোভস। মার্কেট এর প্রবেশ পথে নাই কোনো ডিসইনফেকশন এর ব্যবস্থা। অভিযান শুরুর অল্পক্ষণের মধ্যেই বেশিরভাগ দোকানদাররা ঝাপ ফেলে পালিয়ে যায়, কেউ আবার দোকান খোলা রেখেই কাস্টমার রেখে চলে যায়।

তিনি আরো জানান, পরে কয়েকটি দোকানে স্বাস্থ্য বিধি না মানায় দন্ডবিধি ২৬৯ ধারায় জরিমানা করা হয়। শাকপুরা বাজারের আজমির ফ্যাশন হাউসকে ১০ হাজার টাকা, আরাফাত গার্মেন্টসকে ১ হাজার, ফজল করিমকে ২ হাজার টাকা, আছিফ গার্মেন্টসকে ১ হাজার টাকা, ফুলতল বাজার এর মোঃ শাকিলকে ৫ হাজার টাকা ও পারভেজকে ১ হাজার টাকা সহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here