বোয়ালখালীতে রহস্যজনক আগুনে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী: স্ত্রীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯ ১৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীতে পারিবারিক কলহের জেরে রহস্যজনক আগুনে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পূর্ব চরণদ্বীপ ৯নং ওয়ার্ডের ঘাটিয়াল পাড়ার তনজিয়া বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই দগ্ধ সাইফুল ইসলাম (২৮) ও তার স্ত্রী শারমিন আকতারকে (২৬) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬নং বার্ন এ্যাণ্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে ভর্তি করা করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী শারমীন গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মারা যান বলে নিশ্চিত করেছেন পুলিশ ও নিহতের স্বজনরা।

স্থানীয়রা জানায়, গত ১০ বছর পূর্বে উপজেলার পূর্ব চরণদ্বীপ ৯নং ওয়ার্ডের ঘাটিয়াল পাড়ার তনজিয়া বাপের বাড়ির আমিনুল ইসলামের ছেলে সাইফুল ইসলামের সাথে চান্দঁগাও মোহরা এলাকার আবুল কাসেমের কন্যা শারমিনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর-পরই সাইফুল জীবিকার সন্ধানে পাড়ি জমান ওমানে। সেখানে অবস্থানকালীন সময়ে সাইফুল জানতে পারে তার স্ত্রী শারমিন প্রায় সময় মোবাইলে কার সাথে কথা বলতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কয়েকবার ঝগড়া-বিবাধ হয়, এমনকি এ নিয়ে মারধরের ঘটনা ও ঘটে। এক পর্যায়ে শারমিন বাপের বাড়ী চলে যায়। সাম্প্রতি তা নিয়ে উভয় পরিবারের বৈঠকের পর শারমিন কয়েকমাস পূর্বে শ্বশুর বাড়িতে ফিরে আসে।

এদিকে গত ৩/৪ মাস আগে ওমান থেকে বাড়িতে আসেন সাইফুল। প্রতিবেশিরা জানান-ঘটনার আদ্যাপান্ত আমরা জানিনা তবে বৃহস্পতিবার রাতে হৈ-চৈ শুনে দৌঁড়ে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তাদের সংসারে ইসফা নামের ৯ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে জানান তারা। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বৃহস্পতিবার রাত ১২টার সময় দগ্ধ এক দম্পতিকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগলে তাকে বাঁচাতে গিয়ে স্বামীও দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ নিয়ে বেশ কয়েকবার শালিশ বিচার ও হয়েছে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী অগ্নিদগ্ধ শারমিনের মৃত্যু নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রীর মাঝে কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ করেননি। তারপরও এর অন্তরালে অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে রহস্যজনক আগুনে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী: স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯