বোয়ালখালীতে ৫২ পিচ ইয়াবাসহ এক নারী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে একাধিক মামলার আসামী ৫২ পিচ ইয়াবাসহ আমেনা খাতুন (৫২) নামে এক নারী আটক করেছে থানা পুলিশ। আটককৃত আমেনা খাতুন উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার নুর মোহাম্মদের স্ত্রী।
রবিবার (৩ মে) উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকা থেকে আটক করেন পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ১১ টায় পশ্চিম গোমদন্ডী নিজ বাড়ী থেকে আটক করে। এসময় দেহ তল্লাশি করে তার কাছে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত আমেনা খাতুন এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানার রেকর্ড অনুযায়ী মাদকের ৭টি মামলা বিচারাধীন রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করে কারাগারে সোপর্দ করা হয়েছে।










