বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউল হক আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০ ৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ জুয়েল,
বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউল হক আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম চরণদ্বীপ এলাকার মৃত আলী আকবর মুন্সীর পুত্র।

প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে বোয়ালখালীতে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউল হক আর নেই

আপডেট সময় : ১১:০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০