বোয়ালখালী থেকে চুরিকৃত অটোরিকশা কক্সবাজার থেকে উদ্ধার, আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালখালী প্রতিনিধি:
কক্সবাজার রামু থানা এলাকা হতে মামুন মিয়ার বাজারের পূর্ব পাশে থনিয়াঘোনা চাপটা মুড়া পাহাড় নামক স্থান থেকে সিএনজি অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) তাদের গ্রেফতার করা হয় বলে জানান বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম।

গ্রেফতারকৃত চারজন হলেন- খরনদ্বীপ এলাকার নুরুল আজিমের ছেলে মোঃ রিপন প্রকাশ টিপু (২২), পোপাদিয়া এলাকার আব্দুস ছবুরের ছেলে মোঃ আব্দুল মালেক প্রকাশ রাকিব(২১), বিদুগ্রাম এলাকার মৃত গোপাল চৌধুরীর ছেলে নেপাল চৌধুরী(২২), আবু সৈয়দ সাং- কক্সবাজার জেলার রামুর ভারুয়া খালি থানা এলাকার আবু ছৈয়দের ছেলে আব্দুছ শুকুর প্রকাশ শুক্কুর(২২)।

বোয়ালখালী থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ২০মে দিবাগত রাতে সঞ্জিব ধর (৩৭) এর মালিকানাধীন সিএনজি (চট্টগ্রাম–থ-১৩-৯৫১৬) বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে চোর চক্র সিএনজি অটো রিকশাটি চুরি করে নিয়ে যায়। এ চুরির ঘটনায় মালিক বাদী হয়ে মামলা নং – ১৮(৫)২০ ধারা-৩৭৯ দঃবিঃ সংক্রান্তে মামলার দায়ের করেন।

মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী অফিসার এসআই সুমন কুমার দে সহ পুলিশ অফিসার ফোর্স সহ ২৫মে কক্সবাজার রামু থানা এলাকা হতে মামুন মিয়ার বাজারের পূর্ব পাশে থনিয়াঘোনা চাপটা মুড়া পাহাড় এলাকা হতে ছিনতাইকৃত সিএনজি গাড়ি সহ এ ঘটনায় জড়িত চারজন আসামীকে আটক করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন,কক্সবাজার জেলার রামু থানা পুলিশের সহায়তায় এই চোর চক্রে গ্রেফতার করা হয় এবং তাদের থেকে চোরাই কৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালী থেকে চুরিকৃত অটোরিকশা কক্সবাজার থেকে উদ্ধার, আটক ৪

আপডেট সময় : ০৮:৩৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০