ভাটিয়ারীতে মাদক কেনার সময় দুইজনকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হাসান, সীতাকুণ্ড,
বৃহস্পতিবার রাতে ভাটিয়ারী এলাকার কামাল মেম্বারের ডিপোর সামনে থেকে মাদক ক্রয় করার সময় আটক করে।

আটককৃতরা হচ্ছে- ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকার নুর হোসেনের ছেলে মোঃ আলমগীর এবং সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলকার মোল্লা বাড়ির আলী হোসেনের ছেলে আবদুল জলিল। এসময় মাদক বিক্রেতা ভাটিয়ারী তেলিপাড়ার খায়রুল আলমের ছেলে মোহাম্মদ এনাম পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানাযায়, আটককৃত দুইজন ইয়াবা কেনার সময় মাদক বিরোধী কমিটির সদস্যরা দেখে তাদের আটক করে। এসময় বিক্রেতা দৌড়ে পালিয়ে যায়। আটক দুইজনের কাছে ৬ পিস ইয়াবা পাওয়া যায়। তারা নিজেরা মাদক সেবন করার জন্যে ক্রয় করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এসময় মাদক বিরোধী কমিটির সদস্যা পুলিশকে অবহিত করলে সীতাকুণ্ড মডেল থানার এস আই মোহাম্মদ মাসুদ এর কাছে দুই মাদক ক্রেতাকে সোপর্দ করে।

ভাটিয়ারী মাদক বিরোধী কমিটির প্রধান সমন্বয়ক মোঃ নুরুল আবসার বলেন, আমরা মাদকের বিরুদ্ধে কমিটি গঠন করেছি। ভাটিয়ারীকে সম্পুর্ন মাদকমুক্ত করবো। তারই অংশ হিসেবে আমাদের সদস্যরা নিয়মিত পর্যবেক্ষন করছে। মাদক ক্রেতা এবং বিক্রেতাকে আমরা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাটিয়ারীতে মাদক কেনার সময় দুইজনকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

আপডেট সময় : ০৯:১৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪