ভাটিয়ারীতে লরীর ধাক্কায় ইউপি সদস্যের ভাই নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে লরীর ধাক্কায় সাকিব আহমেদ চৌধুরী প্রকাশ খোকন চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১২মে) বিকাল ৫ টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকার মহাসড়কে এঘটনা ঘটে। নিহত খোকন চৌধুরী ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য সাব্বির আহমেদ চৌধুরীর মেঝ ভাই এবং ভাটিয়ারীস্থ মৃত সুলতান আহমেদ চৌধুরীর পুত্র।

জানা যায়, বিকালে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত লরী তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করেন। ঘাতক লরীটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এস.আই সাইফুল ইসলাম এবং নিহতের ছোট ভাই ইউপি সদস্য সাব্বির আহমেদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাটিয়ারীতে লরীর ধাক্কায় ইউপি সদস্যের ভাই নিহত

আপডেট সময় : ০৭:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০