ভারতকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০ ১২১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলাধুলা ডেস্কঃ
প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা চিনিয়ে এনেছে টাইগাররা। চমকে উঠছেন? হ্যাঁ ঠিকই শুনছেন, রবিবার দক্ষিণ আফ্রিকার পচেমস্ট্রমে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দেশকে প্রথম বিশ্ব জয়ের স্বাদ এনে দিলেন ইমন-আকবররা।

১৭৮ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় বাংলাদেশ। পারভেজ হোসাইন ইমনের সঙ্গে ৫০ রানের জুটি গড়া তানজিদ হাসান ফিরে যাওয়ার পর ধ্বসে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন-আপ। বিনা উইকেটে ৫০ থেকে ৭১ রানে নেই পাঁচ ব্যাটসম্যান। ততক্ষনে হ্যামিস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন দলকে টানতে থাকা ইমনও।

তখনই দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলী। দলের ষষ্ঠ উইকেট পতনের পর আবারো হাতে ব্যাট তুলে নেন আহত ইমন। তাদের যে এই বিশ্বকাপটা নিয়েই ঘরে ফিরতে হবে। সেই প্রত্যয়ে লড়তে থাকা ইমন দলকে জয়ের খুব কাছেই নিয়েই ফেরেন। শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক আকবর।

এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার যুবাদের বোলিং তোপে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় ভারতীয়রা। পরে এই রান টপকে জয় চিনিয়ে আনে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট সময় : ১০:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০