Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ভূজপুরকে উপজেলা করার জোর দাবি ভূজপুর ফাউন্ডেশন চেয়ারম্যানের

ভূজপুরকে উপজেলা করার জোর দাবি ভূজপুর ফাউন্ডেশন চেয়ারম্যানের

ভূজপুরকে উপজেলা করার জোর দাবি ভূজপুর ফাউন্ডেশন চেয়ারম্যানের

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার সর্ববৃহৎ উপজেলা ফটিকছড়ির (আয়তন ৭৭৩.৫৪ বর্গকিলোমিটার) ভূজপুরকে আলাদা উপজেলা করার জোর দাবি জানিয়েছেন ভূজপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডিপ্লোমা চিকিৎসক সোসাইটির কেন্দ্রীয় ভাইস – চেয়ারম্যান, ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি হাকীম এমরান বিন জালাল। ১৮টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন নিয়ে ভূজপুর থানা ২০০৭সালে ২১ জুলাই বাংলাদেশ পুলিশ এর তৎকালীন আইজি নূর মোহাম্মদ এই থানা উদ্বোধন করেন।

বিগত কয়েকবছর যাবৎ ফটিকছড়ি উপজেলার অন্তর্ভুক্ত এ ভূজপুর থানাকে আলাদা উপজেলা করার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংগঠন ও ভূজপুরে বসবাসরত জনসাধারণ জোর দাবি করে আসছিলেন বলে জানা গেছে। তবে সে দাবি কিছুদিন সমালোচনায় না থাকলেও সম্প্রতি আবারো নড়েচড়ে বসেছে ভূজপুরবাসী। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ছোট ছোট আকারে মিটিং করে তাদের দাবি আদায়ে আবারো সমালোচনায় “ভূজপুর উপজেলা” চাই স্লোগানটি।

ভূজপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডিপ্লোমা চিকিৎসক সোসাইটি’র ভাইস চেয়ারম্যান হাকিম এমরান বিন জালালা বলেন, ভূজপুরের আওতাধীন ৬টি ইউনিয়ন, বাংলাদেশের ১৬৩টি চা বাগানের মধ্যে ১৫টি চা বাগানের অবস্থান ভূজপুর থানায়। এশিয়া মহাদেশের সবচেয়ে বিশাল আয়তনের বাগানটি (দাঁতমারা রাবার বাগান) রয়েছে এ ভূজপুরে (যার আয়তন সাড়ে চার হাজার একর)। তাছাড়া ছোট বড় আরো কয়েকটি রাবার বাগান রয়েছে এ ভূজপুরেই। কেন উপজেলা করতে হবে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ ভূজপুর থানাটির ভূ-প্রকৃতিই বলে দিচ্ছে কত বড় হতে পারে এই থানাটি। ভূজপুরের উপরে বয়ে গেছে দুটি আঞ্চলিক সড়ক ও দুটি জাতীয় সড়ক। যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই থানাটির যোগাযোগ ব্যবস্থা। এ থানাধীন ইউনিয়ন গুলা যেমন আয়তনে বড় তেমনি ওয়ার্ড গুলাও। এমন কিছু জায়গা রয়েছে যেখানে বিদ্যুৎসহ অত্যাধুনিক সুবিধাগুলো জনগণ পাচ্ছেনা। আশেপাশে পাহাড় বনে ঘেরা থাকায় ঘটে নানা অপরাধ বিচিত্রা। থানাটিকে উপজেলা করা গেলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে করা যেতে পারে উন্নয়ন। সে সাথে কমে আসবে অপরাধ বিচিত্রা’।
এত উৎস থাকা সত্ত্বেও বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়, সমস্যার সম্মুখীনও হতে হয়, অবহেলিতও হতে হয় এই থানার বাসিন্দাদের।

তিনি বলেন, ফটিকছড়ির সিংহভাগ সুযোগগুলো দক্ষিণাংশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে দেখা যায় অনেক সময়। উত্তর ফটিকছড়ি তথা ভূজপুর উত্তরের ৩/৪টি ইউনিয়ন থেকে ফটিকছড়ি ও চট্টগ্রাম শহরের দূরত্ব বেশি থাকায় বিভিন্ন খাতের সুবিধা বিশেষ করে স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে অনেকটা অবহেলার শিকার হতে হয়।

এই থানায় যে উৎসগুলো আছে তা ব্যবহারের মাধ্যমে থানাটিকে উপজেলা করার মাধ্যমে এসব সমস্যা খুব সহজেই লাঘব হবে বলে ধারণা করা যায়। তাই আমি আমার সংগঠন এবং ভূজপুর বাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এ ভূজপুর থানাকে উপজেলা হিসাবে রূপ দেয়া হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here