Home অন্যান্য ভূজপুর ইমামে আ’যম (রাহ.) স্মৃতিপাঠাগারের ইসলামি সম্মেলন ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা

ভূজপুর ইমামে আ’যম (রাহ.) স্মৃতিপাঠাগারের ইসলামি সম্মেলন ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
ফটিকছড়ি ভূজপুরে ‘ভূজপুর ইমামে আ’যম (রাহ.) স্মৃতিপাঠাগারের’ উদ্যোগে ইসলামি সম্মেলন ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২১ প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ই মার্চ) বাদে যোহর হতে রাত ১১টা পর্যন্ত পশ্চিম ভূজপুর আল-ফারুকিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

১ম অধিবেশনে মাওলানা আজম, ২য় অধিবেশনে মাওলানা আবু তালেব ও ৩য় অধিবেশনে শাহ জালাল আহমদ এর সভাপতিত্বে, মোহাম্মদ তারেকুল ইসলাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ৪নং ভূজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ বেলাল উদ্দিন। এতে, সংবর্ধিত অতিথি ছিলেন, শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ও মোহাম্মদ ওবায়দুল হক। সম্মেলনে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেন, মুফতি মাহমুদ হাসান, মুফতি হারুন ইজহার, জুনাইদ বিন জালাল, মুফতি মাহমুদুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, মাওলানা শফিউল আলম নূরী, আব্দুল মান্নান, এম.নিজাম উদ্দিন, লোকমান হোসেন, আবু জাফর, শেখ ইব্রাহিম , হাকিম এমরান বিন জালাল, শাহেদুল ইসলাম প্রমুখ।

ছবির ক্যাপশনঃ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার তুলে দিচ্ছেন বৃহত্তর ভূজপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমন্ত্রিত অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here