ভূমিদস্যু তাহেরের (প্রকাশ-তাইরগ্যা চোরা) দখলদারিত্বে অতিষ্ঠ এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের ধলীর গোপাটস্থ মৌলবীপাড়ার বাসিন্দা আবু তাহের (প্রকাশ-তাইরগ্যা চোরা), পেশায় ধান ব্যবসায়ী হলেও এর অন্তরালে করে যাচ্ছে নিম্নবিত্ত ও সাধারণ মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল। তার বয়স যখন কম ছিলো তখন সে চুরি চামারি করত, আস্তে আস্তে চোর থেকে পরিণত হয়েছে মস্তবড় সন্ত্রাসীতে। কিছু বখাটে লোক নিয়ে পেশিশক্তির প্রভাব কাটিয়ে করে যাচ্ছে নিম্নবিত্ত ও সাধারণ মানুষের ওপর আধিপত্য, রক্ষা পাচ্ছেনা স্থানীয় সংখ্যালঘুরাও। কিছুদিন আগে সে পার্শ্ববর্তী বড়ুয়া পাড়ার শ্বশানও জোরপূর্বক দখল করতে চেয়েছিলো। একই এলাকার হিন্দু ধর্মের কামার সম্প্রদায়ের একজন নিরীহ লোকের ওপরও সে দলবল নিয়ে হামলা চালিয়েছিলো বছরখানেক আগে।

মৌলবীপাড়ার কারো সাথেই তার ভালো সম্পর্ক নেয়, এমনকি আপন ভাইয়ের সাথেও তার দ্বন্দ্ব বিরাজমান। জায়গা জমি দখল করতে সে নিজের ভাই ও ভাতিজাকেও মেরে রক্তাক্ত করেছিলো বলে জানা যায়। এলাকার কমবেশি প্রায় লোকই তার দ্বারা শারীরিক নির্যাতনের স্বীকার হয়েছে, প্রতিনিয়ত সে মানুষকে হুমকি ধামকি দিয়ে মানুষের মুখ চেপে ধরেছে। গত ১০ই এপ্রিলেও তার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে স্থানীয় মসজিদের খাদেম দীল মোহাম্মদ। দীল মোহাম্মদ প্রকাশ দিলুকে অতর্কিত কিরিচের কুপ মেরে দুই হাতসহ মাথা কেটে দিয়েছে । সে এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে। সেই সন্ত্রাসী হামলার মামলা হলে এখনও গ্রেপ্তারের ধরা চোয়ার বাইরেই আছে বলে জানান হামলার শিকার দিলুর বড় ছেলে।

স্থানীয় এলাকাবাসীর সাথে যোগাযোগ করে ভূমিদস্যু তাহের সম্পর্কে জানা যায় সে দীর্ঘ বছর যাবত দখলদারিত্ব চালিয়ে আসলেও সাম্প্রতিক সময়ে তার মাত্রা অনেকবেশি বেড়ে গেছে, সে মানুষের জায়গা জমি দখল করতে বহিরাগত ভাড়াটে লোক নিয়ে আসে বলেও জানান স্থানীয় লোকজন। সে অতীতে অনেক প্রবীণ লোকের গায়ে হাত তোলেছে এরকম সংবাদও পাওয়া যায় স্থানীয় লোকজন থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূমিদস্যু তাহেরের (প্রকাশ-তাইরগ্যা চোরা) দখলদারিত্বে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট সময় : ০৯:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১