মশক নিধনে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে: মেয়র নাছির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ ৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
মশক নিধনে চট্টগ্রামে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরের বহদ্দারহাট এলাকায় মশক নিধন কার্যক্রম তদারকি করতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।বহদ্দারহাট থেকে চকবাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে নিজে মশার ওষুধ ছিটান তিনি। এদিকে চাক্তাই খালে পানি অবস্থায় থাকা এবং খালে ময়লা আবর্জনার স্তুপ দেখে ক্ষোভ প্রকাশ করেন মেয়র।

এসময় সিটি মেয়র বলেন, নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করানোর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে নতুন ইকুয়েপমেন্ট, মশা নিধনের ওষুধ কিনেছি। প্রত্যেকটি ওয়ার্ডে এ ওষুধ ছিটানো হচ্ছে।জলাবদ্ধতা প্রকল্পের কারণে বিভিন্ন খালে পানি জমে আছে উল্লেখ করে মেয়র নাছির বলেন, আমি বারবার প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি। পানি জমে থাকার কারণে মশার উপদ্রব বেড়ে যাবে। তারা বলেছেন, পানি স্বাভাবিকভাবে চলাচলের ব্যবস্থা করবেন। কিন্তু করোনা পরিস্থিতিতে তাদের সব কাজ বন্ধ। ফলে তারা সেটি করতে পারেনি। কিন্তু পানি বন্ধ রেখে মশা নিয়ন্ত্রণ খুব কষ্টসাধ্য বিষয়।

মেয়র আরো বলেন, আমি সেনাবাহিনীর সঙ্গে কথা বলে পানি জমে থাকার বিষয়টি কি করা যায় সেটি ঠিক করবো। কারণ বসে থাকা যাবে না। মানুষকে স্বস্তি দিতে হবে। জনগণকে শান্তিতে এবং নিরাপদে রাখার জন্য যা যা করার সব করবো।এ সময় মেয়রের একান্ত সচিব মো. হাশেম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাকসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মশক নিধনে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে: মেয়র নাছির

আপডেট সময় : ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০