মসজিদ ও মাদ্রাসার তোরণ নাম নিয়ে আর কোনো বাধা নেই—আদেশ জেলা জর্জ আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০ ৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এইচ.জুনাঈদী, বোয়ালখালী:
বোয়ালখালী উপজেলার মধ্যম চরনদ্বীপ হাজী বাচা মিয়া মিস্ত্রি মসজিদ ও ফোরকানিয়া মাদ্রসার গেইট নির্মান নামাকরণ বাধা নেই বলে আদেশ দিয়েছেন বিজ্ঞ অতিরিক্ত জেলা জর্জ ৪র্থ আদালত চট্টগ্রামের মুহাম্মদ মোসলেহ উদ্দিন । গত ৭ ই জানুয়ারী তিনি এ আদেশ জারি করেন।

এ আদেশে বলা হয়েছে ,১৯২১ সালে স্থানীয় মুসল্লীদের নামাজের সুবিধার্থে একটি জামে মসজিদ প্রতিষ্ঠা হয় । উক্ত মসজিদ প্রথমে সফর আলী , মধ্যভাগে কোরবান আলী ও বর্তমানে হাজী বাচা মিয়া মিস্ত্রি জামে মসজিদ নামে পরিচিত হয়। পক্ষগণের স্বীকৃতি মতে নালিশী জমিতে বাচা মিয়া মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা থাকার কথা স্বীকৃত হয়। বিবাদীগণের নির্মানাধীন মসজিদের গেইটে নাম ফলক ব্যবহারে আইনগত কোন সমস্যা হবে না এবং মসজিদের নামের বিষয়টি বাদী পক্ষ কপিরাইট করে রাখেননি । অন্যের জমির উপর নিষেধাজ্ঞা চাওয়ার আইনগত সুযোগ নেই বলে উচ্চ আদালতের নজিরসহ এ আদেশ প্রদান করা হয়।

হাজী বাচা মিয়া মিস্ত্রি মসজিদের গেইট নির্মান ও নামকরণ নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা দিলে নুরুল কবির গং বাদী হয়ে মোহাম্মদ নজরুল ইসলাম গংদের বিরুদ্ধে বোয়ালখালী সিনিয়র সহকারী জর্জ আদালতে অপর ২৪/১৬ ইং একটি স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করা হয়।

গত ১৭ জুলাই ২০১৬ ইংরেজী বিবাদীগনের প্রতি বিজ্ঞ নিন্ম আদালত নিষেধাজ্ঞা প্রদান করিলে উক্ত নিষেধাজ্ঞা বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে মাননীয় জেলা জর্জ চট্টগ্রাম আদালতে মোহাম্মদ নজরুল ইসলাম গং মিছ আপিল মামলা নং ১৮৩/২০১৬ ইং দায়ের করেন ।উক্ত আপিল মামলা নিষ্পত্তির জন্য মাননীয় অতিরিক্ত জেলা জর্জ ৪র্থ আদালত চট্টগ্রামে স্থানান্তরিত হলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুননী শেষে মিছ আপিল মামলা বিনা খরচে মঞ্জুর করে নিম্ম আদালতের নিষেধাজ্ঞাদেশ বাতিল করেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মসজিদ ও মাদ্রাসার তোরণ নাম নিয়ে আর কোনো বাধা নেই—আদেশ জেলা জর্জ আদালত

আপডেট সময় : ১২:১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০