মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রামঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রামের সরকারী মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় মহসিন কলেজ ভিত্তিক ছাত্রলীগের কাজী নাঈম গ্রুপ ও আনোয়ার পলাশ গ্রুপ।

এরমধ্যে আনোয়ার পলাশ বিদেশে পলাতক যুবলীগ নেতা হেলাল উদ্দিন বাবর এবং নাঈম এমইএস কলেজ ছাত্রসংসদের জিএস আরশেদুল আলম বাচ্চু ও নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকে। উভয় গ্রুপ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

আনোয়ার পলাশ বলেন, কোনো কারণ ছাড়া নাঈমের কর্মীরা বহিরাগতদের এনে আমাদের উপর হামলা চালায়। লাঠিসোটা এনে এ ধরণের ঘটনা ঘটিয়ে তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। এ ঘটনায় সাখাওয়াত হোসেন রাব্বি, হারিস চৌধুরী,নাজিম উদ্দিন, মো. এনামসহ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেন পলাশ।

অন্যদিকে কাজী নাঈম বলেন, আনোয়ার পলাশের কর্মীরা সকাল থেকে ক্যাম্পাসকে উত্তপ্ত করার চেষ্টা করে। তারা আমাদের এক ছোট ভাইকে মারধর করে। আমরা বিষয়টি সমাধান করে দিই। কিন্তু পরে আবার অতর্কিতভাবে তারা হামলা চালায়। এতে মেজবাহসহ ৪ জন আহত হয়।চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজুদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু এর আগে তারা সেখান থেকে চলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭

আপডেট সময় : ০৪:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০