মহেশখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের মহেশখালীতে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে মানিক নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মাতারবাড়ির সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মানিক স্থানীয় মনহাজি পাড়া গ্রামের জিয়াবুল হকের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাতারবাড়ি সিএনজি স্টেশনের পাশে স্থানীয় জাফর আলমের নির্মাণাধীন ভবনে কাজ করার এক পর্যায়ে প্রধান সড়কের বৈদ্যুতিক তারে লেগে শ্রমিক মানিক দ্বিতলা থেকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতের চাচা শওকত ইকবাল জানান, মানিকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে মানিক মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহেশখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০