মা দিবসে রাঙ্গুনিয়ায় সকল মা’য়ের জন্য দোয়ার আয়োজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
বিশ্ব মা দিবস আজ। জন্মদাত্রী মা, যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সন্তানের। সেই মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোনো দিনক্ষণ ঠিক করে হয় না, তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। এদিকে মা দিবসে সকাল থেকেই মন খারাপ ফাহিমের। কারণ গত রমজানের আগের রমজানে মা’কে হারিয়েছে সে। মা বেঁচে থাকলে হয়তো সবার মতো এই দিনটিও তার উদযাপন হতে পরম ভালোবাসা মমতা নিয়ে।

কিছুতেই মন বসছিলোনা কাজে। পরে সিদ্ধান্ত নিল সকল মায়েদের জন্য দোয়ার আয়োজন করবে। পরে এদিন বিকেলেই রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইসলামিয়া হেফজ ও এতিমাখানায় মা দিবস উপলক্ষে সকল মায়েদের জন্য দোয়ার আয়োজনের ব্যবস্থা করে এবং এতিমখানার শিশুদের জন্য ইফতারে আয়োজন করে। সেই সাথে তার ব্যক্তিগত এবং কয়েকজনের সহযোগিতায় ৭জন মাদ্রাসার গরীব ছাত্রকে পাঞ্জাবিও উপহার দেন। মা দিবসে মায়েদের জন্য দোয়া এবং এতিম অসহায় বাচ্চাদের সাথে ইফতার করতে পেরে তৃপ্তির হাসি ফুটে তার মুখে।

উল্লেখ্য ফাহিম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ব্যবসায়ী নুরুল ইসলাম এর ছেলে। সে উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক এর এডমিনের দায়িত্বে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে।

ফাহিম জানায়, জন্মদাত্রী হিসেবে আমার, আপনার, সকলের জীবনে মায়ের স্থান সবার ওপরে৷ তাই তাঁকে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের হয়ত কোনো প্রয়োজন নেই৷ তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবারটিকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে, সে সুবাদে এই দিনটি মা’কে বিশেষভাবে স্মরণ করা যায়।

আমার মা নেই। পৃথিবীতে যেসকল মায়েরা বেঁচে আছেন তারাই আমার মা। আমি সকল মায়ের ভালোবাসা নিয়ে বড় হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মা দিবসে রাঙ্গুনিয়ায় সকল মা’য়ের জন্য দোয়ার আয়োজন

আপডেট সময় : ১১:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১