মিরসরাইয়ে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০ ১৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ের বিশুমিয়া রোডের সূফিয়া এলাকায় মোটরসাইকেল ও সিএসজি সংঘর্ষে ইমন (১৮) নিহত হয়েছে এবং তার বন্ধু শাহীদ (১৮) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসারত অবস্থায় আছে।

নিহত শাহরিয়ার মাহমুদ ইমন মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ এলাকার শাহ্ আলম মেম্বারের ছেলে এবং আহত নাফিজ উদ্দীন শাহীন একই এলাকার শহীদুল ইসলামের ছেলে।

জানা গেছে, রবিবার (২৮ জুন) বিকেলে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে সন্ধ্যা ফেরার পথে বিশুমিয়া রোডের সূফিয়া এলাকায় মোটরসাইকেল এবং সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মিঠাছড়া জেনারেলে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে ও শাহীনকে আইসিইউতে ভর্তি করেন।

ইমনের এই অকাল মৃত্যুতে এলাকায় বয়ে আসে শোকের ছায়া। ইমন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন।

স্থানীয় ইউ.পি. সদস্য নজরুল ইসলাম বলেন, সোমবার (২৯ জুন) সকাল ১০টায় ইমনের জায়নাযা সম্পন্ন হয়। ইমনের অকাল মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষ শোকবার্তা প্রকাশ করে এবং শাহীনের সুস্থতা কামনা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিরসরাইয়ে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন

আপডেট সময় : ০২:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০