মিরসরাইয়ে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের শিশু খাবার বিতরণ
- আপডেট সময় : ০৬:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ ৯৯ বার পড়া হয়েছে
মিরসরাই প্রতিনিধি,
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুদানের ৫০ হাজার টাকার শিশু খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে মিরসরাইয়ে।
বৃহস্প্রতিবার ( ১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের তদারকিতে শিশু খাবার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার আবুতোরাব বাজারে মঘাদিয়া, মায়ানী, হাইতকান্দি ও সাহেরখালী এই ৪ টি ইউনিয়নে শিশু খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেড ক্রিসেন্ট এর সেক্রেটারী নুরুল আনোয়ার বাহার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগ সদস্য নুরুল গনি, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, নুরুল গনি প্রমুখ ব্যক্তিবর্গ। তিন শতাধিক খাদ্য প্যাকেটে ছিল যথাক্রমে সুজি ৫০০ গ্রাম, প্রাণ তরল দুধ ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, সাবুদানা ২৫০ গ্রাম, মিল্ক মেরি বিস্কুট ১ প্যাক ও ডেটল সাবান ১ টা।










