মিরসরাইয়ে বিদেশী অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা-ছেলে আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
মিরসরাইয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্যসহ র‌্যাবের অভিযানে বাবা-ছেলে গ্রেপ্তার হয়েছে। গত রবিবার রাত ১১টায় উপজেলার কাটাছড়া ইউনিয়নের আব্দুস চত্বর ভূঁইয়া হাট থেকে র‌্যাব অভিযান চালিয়ে তাদের অস্ত্র এবং মাদকদ্রব্যসহ আটক করে।

আটককৃতরা হলো জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম কাটাছরা গ্রামের মৃত শফি উল্ল্যার ছেলে নুর উল্লাহ (৪৫) ও তাঁর ছেলে মো. নাইমুল ইসলাম শুভ (২১)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মিরসরাইয়ের আব্দুস চত্বর ভূঁইয়া হাটে নুর উল্লাহর ব্যবসা প্রতিষ্ঠান মদিনা ডেকোরেশন ও বাড়িতে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটার গান, একটি এয়ারগান, ২০১ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়।

এ সময় নুর উল্লাহ ও তাঁর ছেলে মো. নাইমুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।

নুরুল আবছার আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিরসরাইয়ে বিদেশী অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা-ছেলে আটক!

আপডেট সময় : ০৬:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১