মিরসরাইয়ে যাত্রীবাহী বাস ও ট্রাক সংঘর্ষে নিহত-১, আহত-১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ ৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
মিরসরাইয়ে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে মো. মহসিন ভূঁঞা (৩২) নামে একজন নিহত হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহসিন ওই বাসের সহকারি চালক ছিলেন। সে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়ার হেঞ্জু ভূঁঞা বাড়ির মৃত জেবাল হোসেন টুনুর মেজ ছেলে। এ দুর্ঘটনায় আহত হয় কমপক্ষে আরো ১০জন বাস যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার জানান, চট্টগ্রামমুখী মহাসড়কে স্থানীয় উত্তরা পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এসময় বাসের সহকারি চালক বাস থেকে লাফ দিলে সে ট্রাকের চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করা হয়েছে। নিহতের লাশ চট্টগ্রাম মর্গে পাঠানো হয়েছে পরে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিরসরাইয়ে যাত্রীবাহী বাস ও ট্রাক সংঘর্ষে নিহত-১, আহত-১০

আপডেট সময় : ০৬:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০