মিরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০ ৯৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিনের উদ্যোগে নেতাকর্মী, দুস্থ্য ও গরীবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি, মায়ানী ইউনিয়ন বিএনপি, মিরসরাই পৌরসভা বিএনপি, মিরসরাই উপজেলা কৃষকদল, চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের মাধ্যমে এই ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণ কার্য্যক্রমে অংশ নেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুছা চেয়ারম্যান, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুজ্জামান, মিরসরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হোসাইন, আলমগীর হোসেন, মহি উদ্দিন, চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক শরফুদ্দীন, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন, কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফোরকান উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য হেলাল উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্ল্যাহ আল নোমান, বিএনপি নেতা ননাই, মিরসরাই পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক সুমন শর্মা, সদস্য সচিব কামরুল হাসান, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, যুবদল নেতা শহিদ, কামাল, সোহাগ, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্ল্যাহ আল ফয়সাল, সদস্য সচিব ইনজামামুল হক ইমন, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ইমাম উদ্দিন রুবেল, ইছাখালী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, মিরসরাই পৌরসভা কৃষকদলের সভাপতি মোশাররফ হোসেন, কবির হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসেন প্রমুখ।

মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন জানান, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিনের ব্যক্তিগত উদ্যোগে নেতাকর্মী, দুস্থ্য ও গরীবদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কার্য্যক্রমে স্ব স্ব ইউনিয়নের নেতাকর্মীরা সমন্বয় করছে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে কয়েক দফায় খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন তিনি। এই কার্য্যক্রম করোনা চলাকালীন সময় পুরোটাতে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নুরুল আমিন।

মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন জানান, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে করোনা সংকটকালে দুস্থ্য ও গরীবদের পাশে দাঁড়ানো আমাদের কর্তৃব্য। সেই লক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। এছাড়া ইতিপূর্বে আমার ব্যক্তিগত উদ্যোগে কয়েক দফায় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করোনা চলাকালীন পুরোটা সময় ধরে ধাপে ধাপে এই সহায়তা কার্য্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার

আপডেট সময় : ০৮:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০