মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল এবং সম্পাদক খলিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
মিরসরাই উপজেলার আলোচিত বিষয় কে হচ্ছে উপজেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক? এমন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

রবিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন এবং সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাইনুল ইসলাম রানা কে সভাপতি এবং ইব্রাহিম খলিল ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্যরা হল সহ-সভাপতি- শেখ আব্দুল আওয়াল তুহিন, আশরাফুল কামাল মিঠু, রাসেল ইকবাল চৌধুরী এবং যুগ্ম-সম্পাদক ফরহাদ হোসেন।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল এবং সম্পাদক খলিল

আপডেট সময় : ১০:০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০