মিরসরাই এলাকার তিন মাদক কারবারি দাতঁমারা পুলিশের হাতে আটক
- আপডেট সময় : ০৩:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ১০৫ বার পড়া হয়েছে
মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
বারৈয়ারহাট থেকে রামগড়গামী একটি প্রাইভেট কার তল্লাশি করে হুইস্কিসহ মিরসরাই এলাকার ৩ মাদক কারবারিকে আটক করেছে ফটিকছড়ি উপজেলার দাতঁমারা পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা।
গতকাল (০৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে হেয়াকো করেরহাট সড়কের হেয়াকো এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন, মগাদিয়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল জলিলের পুত্র দিদারুল অালম(২৭), মধ্যম পলাশবাড়ী ২নং ওয়ার্ডের বাসিন্দা একরামুল হকের পুত্র মমতাজুল হক (২৮),তারাঘটিয়া ৭ং ওয়ার্ডের বাসিন্দা নবীদুর রহমানের পুত্র মেজবাউল আলম(২৮)।
আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫/বি ধারায় ভূজপুর থানায় মামলা দায়ের পূর্বক তাদেরকে আজ সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার। আটককৃত মাদক দ্রব্যের মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা বলে জানা গেছে।










