Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মুক্তিযোদ্ধা আবদুল কাদের চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা আবদুল কাদের চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা আবদুল কাদের চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফাহিম শাহরিয়ার, রাঙ্গুনিয়া প্রতিনিধি।

রাঙ্গুনিয়া উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল কাদের চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধা সংসদ,দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সহ সর্বস্তরের জনসাধারণ।

২৩ মার্চ সকাল ১১ ঘটিকায় দক্ষিণ পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী ও রাঙ্গুনিয়া থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

 

এর আগে জানাজা নামাযে বৃহত্তর রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কে.কে.এম. রফিক বিন চৌধুরী, দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার,বীর মুক্তিযুদ্ধা আমীর আলি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম তালুকদার প্রমুখ অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here