মুজিববর্ষের উপহার, চাবি পেল ২২০ গৃহহীন পরিবার
- আপডেট সময় : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ ৮১ বার পড়া হয়েছে
এম এ সাত্তার, কক্সবাজারঃ
জেলা জুড়ে মুজিববর্ষের আনন্দ ছিল সবার মাঝে। তারেই মাঝে ২২০ টি গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর করে খুশির মাত্রা আরো বাড়িয়ে দিল সাধারণের মাঝে কক্সবাজার জেলা প্রশাসন। ছিন্নমূল থেকে সাধারণ মানুষের ধারণা, একদিন তারাও পাবে একটি চাবি যাদের এখন গৃহ নাই।
মুজিব বর্ষে ঘোষণা “মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না”- প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর মুজিব বর্ষের দিনেই কক্সবাজার জেলা প্রশাসনের আনুষ্ঠানিক চাবি হস্তান্তরের মাধ্যমে সাধারণের মাঝে স্বপ্নটি ছড়িয়ে পড়ল। যাদের বাড়ি নাই তারাও ভাবতে শুরু করেছে একটি বাড়ি পাবে। যেটিতে ছেলে-মেয়ে নিয়ে থাকতে পারবে।
সূত্রে জানাযায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে জেলায় মোট ২২০ টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলনে কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এক সভায় ১১ টি নবনির্মিত ঘরের চাবি ১১ জন গৃহহীনদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।এছাড়া একইদিন জেলার সকল উপজেলায় মোট ২২০ জন গৃহহীনদের মাঝে নবনির্মিত ঘরের চাবি বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কউক চেয়ারম্যান লে.কর্নেল (অব.) ফোরকান আহমেদ, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার), কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আল আমিন পারভেজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।










