মেজর (অব:)সিনহা হত্যা মামলায় গ্রেফতার তিন এপিবিএন সদস্য বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০ ৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সংবাদদাতা:
মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলায় সন্দেহজনক আসামী হিসাবে গ্রেপ্তার হওয়া ১৬, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBN) এপিবিএন এর ৩ সদস্যকে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি আরো জানান, সরকারি চাকুরীবিধি অনুযায়ী মঙ্গলবার ১৮ আগস্ট সকালেই ইউনিট প্রধান হিসাবে ধৃত তিন এপিবিএন সদস্য ১৬, এপিবিএন এর সাব ইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মোঃ রাজিব ও কনস্টেবল মোঃ আবদুল্লাহ কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

বরখাস্ত হওয়া ৩ এপিবিএন সদস্য গত ৩১ জুলাই রাত্রে টেকনাফের বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নিহত মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদকে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে রুটিন দায়িত্ব পালন করছিলেন।

সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা এ তিন আসামীকে গত ১৭ আগস্ট প্রথমে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ১৮ আগস্ট তাদের গ্রেপ্তার দেখানো হয়। একইদিন তাদের ১০দিনের রিমান্ড চেয়ে সিনহা হত্যায় তার বড় বোনের দায়েরককৃত জিআর ৭০৩/২০২০ (টেকনাফ) নম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম আদালতে আবেদন করেন। টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্ রিমান্ড আবেদন শুনানি করে প্রত্যেকের ৭দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেজর (অব:)সিনহা হত্যা মামলায় গ্রেফতার তিন এপিবিএন সদস্য বরখাস্ত

আপডেট সময় : ০৫:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০