মেজর (অব.) সিনহা হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও পাঁচজন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ রাকিবুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও পাঁচজন। গতকাল সোমবার কক্সবাজার জেলা ও দায়রা আদালতে তাঁরা সাক্ষ্য দেন।

সিনহা মো. রাশেদ হত্যা মামলায় পঞ্চম দফায় সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে গতকাল সেনাবাহিনীর দুজন সার্জেন্ট, পুলিশের একজন কনস্টেবল ও কক্সবাজার সদর হাসপাতাল মর্গের দুজন ডোম সাক্ষ্য দেন। এর আগে আরও ২৬ জন সাক্ষ্য দেন। মামলার মোট সাক্ষী ৮৩ জন।

আগামীকাল আরও ১০ জনের সাক্ষ্য নেওয়া হতে পারে।

মামলার আইনজীবীরা বলেছেন, গতকাল সকাল সোয়া ১০টায় প্রথম সাক্ষ্য দেন সেনাবাহিনীর ৬৩ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সার্জেন্ট জিয়াউর রহমান। আদালতে তিনি বলেন, সিনহাকে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের অসহযোগিতা ও দুর্ব্যবহারের শিকার হন তিনি। এরপর সাক্ষ্য দেন সেনাবাহিনীর আরেক সার্জেন্ট আনিসুর রহমান, কক্সবাজার সদর হাসপাতালের লাশ কাটার দুজন ডোম আহমদ কবির ও সৈয়দ কালাম মিয়া এবং পুলিশ কনস্টেবল মো. কামরুল হাসান।

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য গ্রহণের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলমসহ তিন আইনজীবী উপস্থিত ছিলেন। পরে সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় সাক্ষ্য দিলেন আরও পাঁচজন!

আপডেট সময় : ১০:৫০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১