মেয়র পদে ৯ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০ ২০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী
এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ ও ইসলামী ফ্রন্টের প্রার্থী আল্লামা
এমএ মতিনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
করেছে নির্বাচন কমিশন।

মেয়র পদে ৯ প্রার্থীর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা হলেন-খোকন চৌধুরী ও মো. তানজির আবেদীন।

রোববার (১ মার্চ) সকালে নগরের চট্টগ্রাম
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চসিক নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ৮ মার্চ প্রার্থিতা
প্রত্যাহার, পরদিন ৯ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেয়র পদে ৯ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা

আপডেট সময় : ১২:৩২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০