মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আনোয়ারায় তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনোয়ারা প্রতিনিধি:
আনোয়ারায় মেয়াদোত্তীর্ণ, নকল, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধসহ বিক্রয় নিষিদ্ধ ঔষুধ সংরক্ষণের দায়ে তিন ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার(৩১ জানুয়ারী) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান ও আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় পুষ্প মেডিকোকে ১৫ হাজার, আনোয়ারা ভেটেরিনারি ফার্মেসিকে ৫ হাজার ও ইসলামীয়া ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার খবর পেয়ে বাজারের সকল ফার্মেসি বন্ধ করে ব্যবসায়ীরা বেরিয়ে যান। এ সময় খোলা পাওয়া তিনটি ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল ওষুধ, বিদেশী ওষুধ, বিক্রয় নিষিদ্ধ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল ওষুধ পাওয়া গেলে তাদের জরিমানা করা হয়।

চট্টগ্রাম ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল ঔষধ সংরক্ষণসহ নানা অনিয়মের দায়ে পুষ্প মেডিকো, আনোয়ারা ভেটেরিনারি ফার্মেসি ও ইসলামী ফার্মেসীর কাছ থেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সংশ্লিষ্টদের এ ব্যাপারে সচেতন করার জন্য এই জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আনোয়ারায় তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১