অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি; থানায় অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে ঢুকে তালা ভেঙে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনদের অগোচরে গভীর রাতে দরজার তালা ভেঙে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গীরিজ ফকির বাড়ি এলাকায় নিজ ঘর থেকে চুরির ঘটনা ঘটে।

অভিযোগকারী ভুক্তভোগী মোহাম্মদ আরিফ বলেন, রাতে কাজ শেষে বাড়িতে গিয়ে (পালসার ১৫০ সিসি, রেজিঃ নাম্বার চট্টমেট্টো-ল ১৩-৩৯৬৭, ইঞ্জিন নং DHZWFE-42494, চ্যাসিস নং MD2A11CZ3FWE95119) মোটরসাইকেল ডুকিয়ে রাখি। পরে দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে আনুমানিক ২ টার দিকে দরজার তালা ভেঙে গাড়ি নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। রাতের আঁধারে হঠাৎ বাহিরের আলো দেখতে পেলে উঠে দেখি দরজা খোলা, মোটরসাইকেল নেই। পরে বের হয়ে খোঁজাখুঁজি করেও বাইকের সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করি।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহাবুব মিলকী বলেন, বাড়ির তালা ভেঙে গাড়ি চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে গাড়ি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি; থানায় অভিযোগ!

আপডেট সময় : ১০:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২