মোটরসাইকেল যোগে অস্ত্র বহন, যুবক আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আরাফাত সানী, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

শনিবার রাতে হোয়াইক্যং ইউনিয়ানের জিমংখালী জামে মসজিদ গেইটের সামনে টেকনাফ টু কক্সবাজার পাকা রাস্তার ওপরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মোহাম্মদ শামীম (১৯) সেই হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার নুর হোসেনের ছেলে।

রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী।

তিনি জানান, রাতে মোটরসাইকেল যোগে এক যুবক অস্ত্র বহন করছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ র‌্যাব-১৫ কোম্পানি কামান্ডার লে. মাহাবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল র‌্যাবের সদস্য জিমংখালী মসজিদের সামনে অবস্থান করে। যুবক শাশীম র‌্যাবের অবস্থান বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে তল্লাশি করলে তার কাছ থেকে একটি অস্ত্র পাওয়া যায়।

আটক যুবককে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোটরসাইকেল যোগে অস্ত্র বহন, যুবক আটক!

আপডেট সময় : ০২:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২