মোটর যান শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঈন উদ্দীন,
চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার সাবেক সংসদ সদস্য, বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদের ছেলে, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ গতকাল ৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চন্দনাইশে পৌর নির্বাচনে প্রচারণা শুরু করেছেন।

ব্যারিস্টার আসিফকে মোজাফফরাবাদ থেকে দলীয় নেতাকর্মীরা ২শতাধিক মোটর সাইকেল, শতাধিক যানবাহন নিয়ে চন্দনাইশ পৌর এলাকায় পদার্পন করেন। এসময় তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুবুল আলম খোকার জন্য ভোট প্রার্থনা করে বিভিন্ন ওয়ার্ডে পথসভা করেন।

পথসভায় বক্তব্যকালে তিনি বলেন, মাহাবুবুল আলম খোকা জাতির জনক বঙ্গবন্ধু, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার স্বপক্ষের প্রার্থী হিসেবে তাকে আগামী ১৪ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। এসময় তার সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার আসিফ ২০০১ সালে লন্ডনের লিংকনস থেকে বার-এট-ল ডিগ্রী অর্জন করেন। ঢাকা সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০০৯ সালে সহকারি এটর্ণী জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আইনমন্ত্রী এড. আনিসুল হক ও ব্যারিস্টার ফজলে নুর তাপসের সাথে বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনা করার মধ্য দিয়ে আলোচনায় আসেন। সে সাথে তার পিতার গড়া বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কাজ করে চলেছেন। ২০০৪ সালে কর্ণফুলি নদীতে পিলার সেতু নির্মাণের বিরুদ্ধে উড়াল সেতু করার নিমিত্তে হাইকোর্ট ডিভিশনে রীট পিটিশন মামলা দায়ের করেন। ২০২০ সালে এলডিপিথর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ড. কর্ণেল (অব,) অলি আহমদ বীর বিক্রমের লেখা বইয়ে ইতিহাস বিকৃত হওয়ার কারণে তিনি লিগ্যাল নোটিশ প্রদানের মাধ্যমে পুনরায় রাজনৈতিক আলোচনায় আসেন। ব্যারিস্টার আসিফ বলেছেন, ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেছি।

রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে জনগণের পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করে আজ ৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চন্দনাইশ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মাহাবুবুল আলম খোকার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এদিকে ব্যারিস্টার আসিফের আগমনকে স্বাগত জানিয়ে চন্দনাইশ আওয়ামী পরিবারের পক্ষ থেকে মুজাফরাবাদ থেকে পুরাতন কলেজ গেট পর্যন্ত একাধিক তোরণ, ব্যানারে সজ্জিত করা হয়েছে। তাঁর পিতা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ দীর্ঘ ৯ বছর সংসদ সদস্য হিসেবে এ এলাকার মানুষের জন্য কাজ করেছেন।

তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে ড. কর্ণেল অলির সাথে পর পর দুথবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ছাত্র জীবনে বুয়েটের আহসান উল্লাহ হলের ছাত্রলীগের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ করে চট্টগ্রাম বিএলএফ এর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোটর যান শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারণা

আপডেট সময় : ১২:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১