যমুনায় বরযাত্রীবাহী নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ৬।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯ ১২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যমুনায় বরযাত্রীবাহী নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ৬

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ছয় জন নিখোঁজ রয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজদের পরিচয় এখনও জানা যায়নি।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী বলেন, আমি শুনেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বরযাত্রীবাহী একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল। নৌকাটি ছিন্নার চর এলাকায় পৌঁছালে যমুনার প্রবল তোড়ে ডুবে যায়। এতে আট বরযাত্রী নিখোঁজ হন। পরে দু’জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বাকিদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালাচ্ছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।

কাজিপুরের যমুনা চরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এসএম মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক রিপন আহম্মেদ সঙ্গীয় ফোর্স সেখানে পাঠানো হয়েছে।
উপ-পরিদর্শক রিপন আহম্মেদ জানান, তারা ঘটনাস্থলে রওনা দিয়েছেন। এখনও বিস্তারিত কিছুই জানতে পারেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যমুনায় বরযাত্রীবাহী নৌকা ডুবে নিহত ২, নিখোঁজ ৬।

আপডেট সময় : ০৩:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯