যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক,
করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। করোনা ভাইরাসে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭০১ জন এবং মারা গেছেন ৪০ জন।

এই আদেশের ফলে ফেডারেল সরকারকে জরুরি ত্রাণ তহবিলে ৫০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার জন্য রাষ্ট্র ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তা করতে দেওয়া হবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াসস জানিয়েছেন ইউরোপ এখন বিশ্বব্যাপী মহামারীর ‘কেন্দ্রস্থল’। তিনি আহ্বান জানিয়েছেন, জীবন বাঁচাতে আগ্রাসী ব্যবস্থা, সম্প্রদায়কে সংহতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সংক্রমণ এবং মৃত্যুর ক্ষেত্রে ঝুঁকির মধ্যে। ইতালিতে গেল ২৪ ঘন্টায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ২ শ’ ৬৬ জনে দাঁড়ালো।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি বণ্যপ্রাণীর বাজার থেকে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত এই মরণ ভাইরাসের থাবায় ৪ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৮০ জন। গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার (১১ মার্চ) পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও বর্তমানে সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।
@সময় নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৮:৫৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০