যুবদল নেতা দীপ্তির বাবার মৃত্যুতে শোক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ৯৬ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির বাবা মো. হাবিবুল্লাহ সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।তাঁর মৃত্যুতে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান দিদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান ও যুগ্ম সম্পাদক জমিরউদ্দীন নাহিদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা বলেন, হাবিবুল্লাহ সাহেবের মৃত্যুতে তাঁর পরিবার ও নিকটজনদের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত। তাঁর মৃত্যুতে এলাকাবাসী ও সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।নেতারা শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।










