“যৌতুক”- মুহাম্মদ রায়হান আদনান
প্রতিনিধির নাম
- আপডেট সময় :
১২:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
৫
বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
যৌতুক
মুহাম্মদ রায়হান আদনান
অধম তুমি বড্ড অধম
পাওনি কোন শিক্ষা ;
যৌতুক নামে করছো এখন
দুহাত তুলে ভিক্ষা।
টাকার লোভে নিচ্ছো যৌতুক
লজ্জা -শরম নাই;
আবার বড় গলায় বলছো কথা
যৌতুকের আশায়।
মানুষ নামের অমানুষ তুমি
আছো তবে বেশ;
ধিক্কার জানাই তোমাদের কে
এবার হবে শেষ।
পশু থেকে মানুষ হও তোমরা
এই করি মিনতি;
আর কোন মা বোনদের যেন
করনো এমন ক্ষতি।
ভালোবাসার লোভ দেখিয়ে
করছো নারী নির্যাতন;
কিভাবে তোমায় মানুষ বলি
খুঁজে পাইনা কোন কারন।
ইচ্ছা করে দিই ফাঁসি
ঘৃণিত যৌতুককারীদের;
হেদায়েত করো ওগো আল্লাহ
ক্ষমা করো আমাদের।
নিউজটি শেয়ার করুন