রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০০:০০ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১ ৩ বার পড়া হয়েছে
মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশুটির নাম সানি আকতার। এবং তার বয়স দেড় বছর।
আজ ১০ মার্চ (বুধবার) দুপুরে উপজেলার উরকিরচর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খলিফার ঘোনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি ঐ গ্রামের বাসিন্দা মুহাম্মদ আজমের মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বুধবার দুপুরে খেলতে বার হয়।খেলতে খেলতে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় । দেখতে পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তথ্যসুত্রে জানা যায়, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উরকিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।










