রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে চুয়েট কর্মচারীর মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ ২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন নারায়ন কর (৫০) নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের এক কর্মচারী।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়েটের মূল ফটক সংলগ্ন চুয়েট পুলিশ ক্যাম্পের দেওয়ালের পাশ থেকে সবজি তুলতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত নারায়ন কর চুয়েট এর ৪র্থ শ্রেণির কর্মচারী ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকার তালুকদার পাড়ার প্রয়াত যতিন্দ্র করের ছেলে। তিনি চুয়েটের শেখ রাসেল হলের গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র মতে, বুধবার সকালে চুয়েটের দেয়ালের সাথে লাগানো একটি পল্লী বিদ্যুতের খুঁটি-সংলগ্ন নিজের সবজিক্ষেত থেকে সবজি তুলছিলেন নারায়ন। এসময় খুঁটির তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে চুয়েট কর্মচারীর মৃত্যু!

আপডেট সময় : ১২:৫৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১